সর্বশেষ খবরঃ

জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটারের ‘স্পেসেস’উন্মুক্ত হলো

জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটারের ‘স্পেসেস’উন্মুক্ত হলো
জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটারের ‘স্পেসেস’উন্মুক্ত হলো

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটার। গত বছরের নভেম্বরে মাইক্রো ব্লগিং সাইটটি নিজেদের ক্লাব হাউজে অডিওকেন্দ্রিক চ্যাটরুম সফল করতে উন্মোচন করে ‘স্পেসেস’।

তবে তা সবার জন্য উন্মুক্ত ছিল না। শুধুমাত্র যে হোস্টের ফলোয়ার ৬০০ বা ততোধিক, তারাই এই সুযোগ কাজে লাগাতে পেরেছে। তবে এবার সবার জন্য স্পেসেস উন্মুক্ত করতে চলেছে টুইটার। প্রায় একবছর পর এবার ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

সম্প্রতি স্পেসেস টিম ফিচারটি সবার জন্য উন্মোচনের ঘোষণা দিয়ে টুইটার জানায়, এখন থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। একইসঙ্গে তারা একটি জিআইএফ অফার করেছে যেখানে এর ব্যবহারবিধি বোঝানো আছে।

সংবাদমাধ্যম দ্য ভার্জ জানায়, টুইটার মূলত শিডিউলের তুলনায় একটু পিছিয়ে। কেননা প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি দিয়েছিল চলতি বছরের এপ্রিলেই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ‘স্পেসেস’।

ভার্জ আরও জানায়, স্পেসেস-এ টুইটার কর্তৃপক্ষ নতুন কিছু ফিচার এনেছে। ফলে এতে ১০ জন বক্তাকে কো-হোস্ট বানানো যাবে। স্পার্ক প্রোগ্রাম এবং টিকেটেড স্পেসেস নামে একটি পরীক্ষামূলক ফান্ড তৈরির ব্যবস্থা রয়েছে।

এটি এমন একটি অডিও রুম হিসেবে পরিচিত থাকবে যেখানে অংশ নিতে মূল্য পরিশোধ করতে হবে। এর বিশেষ অপশনগুলো নিয়ন্ত্রণের সুযোগ সবাইকে না দিয়ে শুধু হোস্টকে দেওয়া হবে।

সূত্র: দ্য ভার্জ

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর