সর্বশেষ খবরঃ

ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ সভাপতি সালাউদ্দিনের বিরুদ্ধে

ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ সভাপতি সালাউদ্দিনের বিরুদ্ধে
ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ সভাপতি সালাউদ্দিনের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:: ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ ওঠেছে ঢাকা মহানগর ছাত্রদল উত্তর সভাপতি সালাউদ্দিনের বিরুদ্ধে। এতে করে সংগঠনটির সুনাম বিনষ্টসহ সাধারনকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজমান।

একাধিক সুত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়,শেখ আবির আহমেদ ছিলেন রাজধানীর দক্ষিণখান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার আপন বড় ভাই জোবায়ের আহমেদ সৌরভ দক্ষিণখান থানা ছাত্রলীগের সাবেক প্রভাবশালী সাধারণ সম্পাদক।

এদের পিতা হাজী আবুল হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও দক্ষিণখান ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। তার ভাই জোবায়ের আহমেদ সৌরভও একাধিক ছাত্র হত্যা মামলার আসামি।

ছাত্রলীগ নেতা শেখ আবির প্রকাশ্যে ঘুরে বেড়ান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদের গাড়িতে।

সারাদেশের আওয়ামীলীগ নেতারা যখন পলাতক তখন উত্তরার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হাজী আবুল হোসেনের ব্যবসা-বাণিজ্য ও সম্পদ রক্ষার দায়িত্ব নিয়েছেন খোদ ছাত্রদল উত্তর সভাপতি সালাউদ্দিন আহমেদ।

আওয়ামীলীগ পরিবারের সন্তান ও ছাত্রলীগ নেতা শেখ আবিরকে দক্ষিণখান থানা ছাত্রদলের কমিটিতে আনতে যুক্ত করেছেন ছাত্রদলের রাজনীতিতে। তাকে আসন্ন দক্ষিণখান থানা ছাত্রদলের কমিটিতে সভাপতি করা হবে বলে গুঞ্জন ছড়িয়েছে।

আবির ছাড়াও ঢাকা মহানগর উত্তরের ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাদুর রহমান শুভ এখন সালাউদ্দিন আহমেদের আশির্বাদপুষ্ট হয়েই সক্রিয় উত্তরা পূর্ব থানার ছাত্রদলের রাজনীতিতে।

সাবেক ছাত্রলীগ নেতা লিমন হোসেন লাদেনও এখন এই সালাউদ্দিন আহমেদের লোক। লাদেন জুলাই আন্দোলনে ছাত্র-জনতার হত্যার মিশনে নেতৃত্ব দিয়েছেন। যার ছবিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।শোনা যাচ্ছে,তাকে উত্তরা ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বানাবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর ছাত্রদল সভাপতি সালাউদ্দিন ।

এছাড়াও উত্তর ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় অসংখ্য ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে।এমনকি সভাপতি সালাউদ্দিন ছাত্রলীগ নেতাদের কাছ থেকে প্রাইভেটকার উপহার নিয়েছেন বলেও দলীয় ফোরামে আলোচনা হয়েছে।

রাজনৈতিক জীবনে তিনি কখনই গ্রেফতার হননি। ফার্মগেটের সাবেক কাউন্সিলর স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরিদ হোসেন ইরানের সঙ্গে সখ্যতার সুবাধে আওয়ামীলীগ আমলে আয়েশী জীবনযাপন করেছেন বলে জানা গেছে।

অভিযোগ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতি সালাউদ্দিন আহমেদকে ফোন করলে তিনি প্রতিনিধিকে কোন সদ উত্তর দেননী।

আরো খবর

খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার