সর্বশেষ খবরঃ

চৌগাছায় বিজিবির অভিযানে স্বর্ণবার উদ্ধারসহ যুবক আটক

চৌগাছায় বিজিবির অভিযানে স্বর্ণবার উদ্ধারসহ যুবক আটক
চৌগাছায় বিজিবির অভিযানে স্বর্ণবার উদ্ধারসহ যুবক আটক

যশোর প্রতিনিধি :: যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয়টি স্বর্ণের বারসহ নাঈম হোসেন ( ১৮ ) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি ) সদস্যরা। নাঈম মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকার উজ্জ্বল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর ) দুপুর দেড়টার দিকে চৌগাছা সীমান্তের লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।আটকের পর তল্লাশি চালিয়ে তার প্যান্টের ভেতরে সেলাই করা অবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৭০ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একজন চোরাকারবারী চৌগাছা সীমান্তের কপোতাক্ষ নদ ব্যবহার করে স্বর্ণ নিয়ে ভারতে যাবে। এরপর, বিজিবির একটি টহলদল কপোতাক্ষ নদের তীরে অবস্থান নেয়। দুপুর দেড়টার দিকে নাঈম নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে তল্লাশি চালালে স্বর্ণের বার গুলো উদ্ধার হয়।

তিনি আরও জানান, মামলা দিয়ে আসামিকে চৌগাছা থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো খবর

কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস