সর্বশেষ খবরঃ

চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড

চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )  খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীর তীর থেকে  প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাণিজ্যিকভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, এবং সহযোগী হিসেবে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব।

অভিযান চলাকালে দক্ষিণ গঞ্জপাড়া ও জরিন্দা ঘাট এলাকায় চেঙ্গী নদীর তীর থেকে স্কেভেটর ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন এবং তা বাণিজ্যিকভাবে পরিবহনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমান আদালত ৩ জনকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় এ সাজা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

আরো খবর

চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ