সর্বশেষ খবরঃ

চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংএর ৮সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংএর ৮সদস্য গ্রেফতার
চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংএর ৮সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন আরাম পাড়া এলাকায় র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর ৮ সদস্যকে গ্রেফতার করেন।

সোমবার ( ২৭ডিসেম্বর ) রাতে র‌্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদাহ ক্যাম্পের সদস্যরা তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ হতে ৭টি মোবাইল ফোন ও ১৪টি সিমকার্ড উদ্ধার হয়।

প্রাথমিক জিঙ্গাসাবাদে ধৃতরা র‌্যাবের নিকট এলাকায় তাদের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিতের কথা স্বীকার করেন ও তাদের প্রত্যেকের বয়স ১৬ হতে ১৭ বছরের মধ্যে হবে বলে জানা গেছে।

র‌্যাব-৬ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,র‌্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে,চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় কতিপয় কিশোর গ্যাং এর সদস্যরা বিভিন্ন অনৈতিক কার্যক্রমের জন্য অবস্থান করছে। এমন সংবাদে র‌্যাবের আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ঐ ৮ সদস্যকে গ্রেফতার করেন।

কিশোর গ্যাং এর এ সকল সদস্যরা পাড়ার গলি,স্কুল-কলেজ গেট ও উদ্যানে বসে অশ্ললি অঙ্গভঙ্গি বা মটরসাইকেলের বিরক্তিকর হর্ণ বাজিয়ে মানুষকে উত্যক্ত করাসহ শহরের বিভিন্ন স্থানে চুরি,ইভটিজিং,সাইবার ক্রাইমসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে।

গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যদের চয়াডাঙ্গা জেলার সদর থানার সমাজসেবা অধিদপ্তর,সিজিএম কোর্টের প্রবেশন অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা যায়।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন