সর্বশেষ খবরঃ

চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ১৫ জনের মৃত্যু

চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ১৫ জনের মৃত্যু
চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ১৫ জনের মৃত্যু

চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। বুধবার (৫ জুলাই ) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শিনহুয়া নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং পৌরসভায় গত সোমবার থেকে ভারী বৃষ্টি ও বন্যায় ১৫ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া ৪ জন এখনো নিখোঁজ রয়েছে।

বন্যায় বেশকিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় শ্রমিকেরা জানান, চংকিংয়ের উপকণ্ঠে বন্যার স্রোতে সেতু ভেঙে পড়তে দেখেছেন তারা। প্রতিবেশী সিচুয়ান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে ভারী বৃষ্টিপাতের কারণে ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির কারণে প্রায় ৮৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এদিকে,স্থানীয় কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিতের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী