সর্বশেষ খবরঃ

চিরিরবন্দরে প্রেমিকাকে আটকে রেখে গণধর্ষন মামলায় গ্রেফতার-২

চিরিরবন্দরে প্রেমিকাকে আটকে রেখে গণধর্ষন মামলায় গ্রেফতার-২
প্রতিকী ছবি

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের চিরিরবন্দরে তরুনী অপহরন এবং গণধর্ষন মামলায় অভিযুক্ত ৫ আসামির মধ্যে ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন প্রয়োগকারি সংস্থা। মঙ্গলবার ( ১৪ নভেম্বর ) রাতে গণধর্ষনের ওই ঘটনা ঘটেছে।

রবিবার ( ১৯ নভেম্বর ) দুপুরে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ধর্ষণ ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনকে প্রধান করে একটি তদন্ত গঠন করা হয়েছে। অন্যদিকে অপরাধিদের বিচারের আওতায় আনতে আন্দোলনে নেমেছে মহিলা পরিষদের নেতাকর্মীরা। তারা পুলিশ সুপারের কাছে আজ রবিবার স্মারকলিপি পেশ করেছেন ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, ঘর বাঁধার স্বপ্নে গত ১৪ নভেম্বর মঙ্গলবার রাতে প্রেমিকের সাথে পাড়ি জমানোর সময় চিরিরবন্দরের ঘুঘরাতলীতে প্রেমিকসহ তরুনীকে আটক করে অপহরন করে স্থানীয় কয়েকজন যুবক। উভয়কে ভ্যানে তুলে ৫নং আব্দুলপুর ইউনিয়নের সরকারপাড়াস্থ মাঝাপাড়া পুরাতন জামে মসজিদ সংলগ্ন একটি নির্মানাধীন ভবনে নিয়ে যায় তারা।

এসময় প্রেমিককে আটকে রেখে তরুনীকে ধর্ষনের চেষ্টা চালানোর সময় দ্বীতল ভবনের ছাদ থেকে নিচে ফেলে দিয়ে আহত অবস্হায় কাতর তরুনীকে ধানক্ষেতে রাত সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত পালাকরে গন ধর্ষন করে অপহরনকারিরা পালিয়ে যায়।

পরে জরুরী সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে ফোন কোলে প্রেমিকসহ ধর্ষিতাকে উদ্ধার করে চিরিরবন্দর থানা পুলিশ। ধর্ষিতাকে প্রথমে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

তরুনীর ভাষ্য মতে তাকে ৫জন ধর্ষন করেছে। তবে বোনকে ধর্ষনের ঘটনায় থানায় ৪জনকে আসামি করে পরদিন ১৫ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৭/৯(৩)/৩০ এর ধারায় মামলা করেছেন ধর্ষিতার বড় বোন। মামলা নম্বর ১৬।

অভিযুক্তদের মধ্যে রয়েছে চিরিরবন্দরের রেলকোলনীর আনছার আলীর ছেলে ( পেশায় একজন প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ব্যক্তিগত গাড়ী চালক ) মুবিন (২৩), মাঝাপাড়ার আব্দুল গনি দুলুর ছেলে আল-আমিন (২৬), রেল কোলনীর আসাদুল হকের ছেলে সাব্বির হোসেন (২৭) এবং হাবিবুর রহমান হবির পালিত ছেলে রাব্বি (২৬)।

ধর্ষন ঘটনাটির দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মমিনুল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) আব্দুল্লাহ আল মাসুমের সমন্বিত পরিকল্পনায় অভিযানে নামেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন, চিরিরবন্দর থানার ইনচার্জ ইনচার্জ বজলুর রশিদ, মামলার আইও পুলিশ পরিদর্শক জাকির শিকদার, উপ পরিদর্শক জাহাঙ্গীর বাদশা রনিসহ অন্যান্যরা।

তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীর অবস্থান সনাক্ত করে গতকাল ১৮ নভেম্বর ভোরে চিরিরন্দরের রেলকলোনীতে মৃত মকবুল হোসেনের ছেলে ( এজাহারে নাম নেই) রুবেল ইসলাম (৩০) এবং র‍্যাব-৬ এর সহায়তায় বাগেরহাট জেলার কচুয়া থানাধীন নরেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রাম হতে এজাহার নামীয় ২নং আসামী আল-আমিন (২৬) কে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এজাহার নামীয়সহ জড়িতরা আত্বগোপন করেছে।

ঘটনার বিষয়ে চিরিরবন্দরে নান্দেড়াই গ্রামের আব্দুল মজিদের ছেলে ভ্যান চালক মতিউর রহমান (৩৫) এবং পঞ্চগড় সদরের মাগুড়া এলাকার বাসিন্দা ধর্ষিতা তরুনীর প্রেমিক মাসুদ রানার (২৪) আদালতে আগাম স্বাক্ষ্য রেকর্ড করানো হয়েছে বলে জানা গেছে।

আরো খবর

চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
কেশবপুরের এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি
কেশবপুরের এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি
বেনাপোলে মাদক বিক্রেতাদের হামলায় ব্যবসায়ী আহত
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক
মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক
কেশবপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মোক্তার আলীর গণসংবর্ধনা অনুষ্ঠিত
কেশবপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মোক্তার আলীর গণসংবর্ধনা অনুষ্ঠিত
শার্শায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পল্লী চিকিৎসক খুন
শার্শায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পল্লী চিকিৎসক খুন
খাগড়াছড়িতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান
খাগড়াছড়িতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান