সর্বশেষ খবরঃ

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন। যার মধ্য দিয়ে টানা চার বছর পর নতুন নেতৃত্ব পেলো ঢালিউডের শিল্পীরা।তিনি তৃতীয়বারের মতো একই পদের জন্য ভোটারদের রায় পেলেন।

দ্বিবার্ষিক (২০২২-২৪) মেয়াদের এই নির্বাচনে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান পেলেন ১৭৬ ভোট। একই পদের দাঁড়িয়ে নিপুণ পেলেন ১৬৩ ভোট।

প্রায় এক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার ( ২৮ জানুয়ারি ) দিনব্যাপী নির্বাচনের পর শনিবার ভোর পৌনে ছয়টার দিকে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। তিনি জানান, কোনও প্রার্থীর এই ফলাফল নিয়ে অভিযোগ থাকলে শনিবারের ( ২৯ জানুয়ারি ) মধ্যে আপিল করতে পারবেন। সেটি না হলে রবিবার ( ৩০ জানুয়ারি ) চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে কমিশন।

একনজরে বিজয়ীর তালিকা ও প্রাপ্ত ভোট: সভাপতি- ইলিয়াস কাঞ্চন ( ১৯১ ),সহ-সভাপতি- ডিপজল ( ২১৯ ) ও রুবেল ( ১৯১ ),সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৯৬),সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক ( ২১২ ). সাংগঠনিক সম্পাদক- শাহানূর ( ১৮৪ ).আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী ( ২০৫ ),দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২). সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন ( ২০৩ ),কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)

কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।

২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ( বিএফডিসি ) চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল মিশা-জায়েদ এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। এবার সমিতির ভোটার সংখ্যা ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন।বাতিল ১০ ভোট। ৩৫৫ ভোট বৈধ।

আরো খবর

যুবক অপহরণ মামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন
যুবক অপহরণ মামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি
গোপালগঞ্জে ক্লিনিকের বর্জ্যে দুর্গন্ধ অতিষ্ঠে এলাকাবাসীর গণ-আবেদন
গোপালগঞ্জে ক্লিনিকের বর্জ্যে দুর্গন্ধ অতিষ্ঠে এলাকাবাসীর গণ-আবেদন