সর্বশেষ খবরঃ

চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যা

চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যা
চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যা

স্টাফ রিপোর্টার :: চাঁদাবাজির প্রতিবাদ করায় চট্টগ্রামে মুসলিম উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সুলতান আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার ( ১৫ সেপ্টেম্বর ) রাতে মহানগরীর বন্দর থানা এলাকার ধুপপোল মিস্ত্রিপাড়ায় তাকে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর সোমবার ( ১৬ সেপ্টেম্বর ) সন্ধ্যায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিস্ত্রিপাড়া এলাকায় মুসলিম উদ্দিনের একটি স্ক্র্যাপের দোকান রায়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে দুই ব্যক্তি এসে তার দোকানে চাঁদা দাবি করে। মুসলিম উদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এই সময় চাঁদাবাজদের সঙ্গে মুসলিম উদ্দিনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে চাঁঁদাবাজরা মুসলিম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পর অন্য ব্যবসায়ীরা মুসলিম উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুসলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আরো খবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা