সর্বশেষ খবরঃ

চট্টগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
চট্টগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স ম জিয়াউর রহমান :: চট্টগ্রামের হালিশহরে ২৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত পাচারকারী আলি হোসেন ( ৪০) চট্টগ্রামের আনোয়ারা এবং জাকির (৪২) ভোলার তজুমদ্দিনের বাসিন্দা।

শনিবার ( ১৯ জুলাই ) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই শুক্রবার রাত ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের হালিশহর থানাধীন চৌধুরীপাড়া সংলগ্ন ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক তাদের তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন