সর্বশেষ খবরঃ

চটের বস্তা দিয়ে তৈরী টু-পিস পোশাক পরে আলোচনায় উরফি

ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রীএক পোস্টের জন্য অভিনেত্রী সামান্থা রুথ প্রভু’র পারিশ্রমিক ২০ লাখ রুপি। কখনো কখনো উদ্ভট কর্মকাণ্ড করে সমালোচনার জন্ম দেন তিনি। এবার চটের বস্তা দিয়ে তৈরী টু-পিস পোশাক পরে আলোচনায় উরফি।

উরফি জাভেদ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, চটের বস্তা কেটে টু-পিস বানিয়েছেন উরফি। চটের বস্তার টপস ও স্কার্টে বেশ আবেদনময়ী লাগছে তাকে। উরফির এই কাণ্ড দেখে নেটিজেনদের একাংশের বাহবা কুড়াচ্ছেন; আবার কেউ কেউ তাকে নিয়ে কটূকথা বলতেও ছাড়ছেন না। যদিও ট্রল বা কটূকথাকে গুরুত্ব দেন না তিনি।

ক্যারিয়ারে অনেক সংগ্রাম করেছেন উরফি। কয়েকদিন আগে সেসব সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তার ভাষায়—‘অর্থের অভাবে ছোট ছোট চরিত্র যা পেতাম তাতেই অভিনয় করেছি। অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম, হয় বড় কিছু করে দেখাব, নয়তো আত্মহত্যার পথ বেছে নেব।

‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন