সর্বশেষ খবরঃ

গ্রামীণফোন আনলো “জিপিফাই আনলিমিটেড”

গ্রামীণফোন আনলো “জিপিফাই আনলিমিটেড”
গ্রামীণফোন আনলো “জিপিফাই আনলিমিটেড”

গ্রামীণফোন বাংলাদেশে প্রথমবারের মতো ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস ‘জিপিফাই আনলিমিটেড’ নিয়ে এসেছে।  কোম্পানির দাবি,একীভূত লাইসেন্সের নীতিমালা মেনে আবাসিক ও ব্যবসা ক্ষেত্রে ফিক্সড ওয়ারলেস অ্যাক্সেস ( এফডব্লিউএ ) প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্য ও উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করবে এই প্রযুক্তি।

গত সোমবার ( ১৫ জুলাই ) রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বলা হয়, গ্রামীণফোনের উদ্ভাবনী এই প্রযুক্তি গ্রাহকদের নির্ভরযোগ্য, দ্রুত ও সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা প্রদান করবে। এর মাধ্যমে দেশের যেকোনও স্থানের গ্রাহকরা নিরবচ্ছিন্ন সংযোগ উপভোগ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘জিপিফাই আনলিমিটেড’ বাংলাদেশের ডিজিটাল পরিমণ্ডলে একটি পরিবর্তন আনবে। এটি দূরবর্তী অবস্থান থেকে কাজ করতে, আর্থিক অন্তর্ভুক্তি, অনলাইন শিক্ষা ও টেলিহেলথের ক্ষেত্রে এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে, যা আর্থ-সামজিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বিটিআরসি’র চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন,সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন প্রবর্তনের মাধ্যমে টেলিযোগাযোগ শিল্পকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্রিয়ভাবে সহায়তা করছে বিটিআরসি। গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উচ্চমানের ইন্টারনেট সেবা প্রদান করতে জিপিফাই আনার জন্য আমরা গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘জিপিফাই আনলিমিটেড’-এর মাধ্যমে গ্রামীণফোন শুধু ভবিষ্যতের ওয়াই-ফাই সেবা প্রদান করছে না, এটি ডিজিটাল ক্ষমতায়নের প্রভাবক হিসেবে কাজ করবে— যা হবে জাতির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সহযোগী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোঃ সাজ্জাদ হাসিব,হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন, হেড অব অ্যাডজাসেন্ট নেটওয়ার্ক বিজনেস ইনোভেশন মইনুল মোমেনসহ কোম্পানি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো খবর

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা