সর্বশেষ খবরঃ

গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :: বৃক্ষরোপন রোপন কর্মসূচী অনুষ্ঠান,বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার (০৮ মার্চ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে র‍্যালির শেষে দুপুর ১২ দায় উপজেলা অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার কার্যকরি সদস্য ও মূখ্যপাত্র লিজা আক্তার, মহিলা কলেজের শারিরীক শিক্ষক নাদিরা জামান পান্না।

অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায় এবং স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহানা আক্তার খাতুন।

এসময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নারী নেত্রী বৃন্দ , উপদেষ্টাগণ, বিভিন্ন দপ্তরের অফিসারগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, সমাজসেবক, এন.জি.ও কর্মী এবং সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেন, নারীরা নিজের পায়ে দাড়াতে হবে। নারীরা উন্নতি হলে দেশ উন্নতি হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরো খবর

শার্শায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
শার্শায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত
পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার
মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার
 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা