সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক তার দিয়ে তৈরি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী ( ৬০ ) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ১ অক্টোবর ) ভোররাতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত আজিজুল হকের পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে খয়বার আলী নামের এক ব্যক্তি শুক্রবার রাতে তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে ফাঁদ পেতে ধানক্ষেতের আইলে রাখে। শনিবার ভোররাতে সেখান দিয়ে জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার পথে সেই বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আ.ফ.ম. আছাদুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন