সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় এক নারী নিহত

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় এক নারী নিহত
গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় এক নারী নিহত

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মরিয়ম বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

সোমবার ( ১ সেপ্টেম্বর ) দুপুর পৌনে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মরিয়ম বেগম (৩৫) গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া এলাকার আব্দুল হামিদের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানাগেছে,মরিয়ম বেগম মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘শঠিবাড়ী এক্সপ্রেস’ বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে পৌরশহরের চৌমাথা মোড়ে যানজটে আটকা পড়ে।পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ বাস ও চালক শফিকুল ইসলামকে আটক করে।

আটক শফিকুল ইসলামের( ৩৫) বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আন্তাজ আলীর পুত্র।

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করাসহ মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, ‘সড়ক অবরোধ করে থাকা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করা হয়েছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

 

আরো খবর

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন