সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কলা ব্যবসায়ী নিহত

গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কলা ব্যবসায়ী নিহত
গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কলা ব্যবসায়ী নিহত

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের কবলে পড়ে এক কলা ব্যবসায়ী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে।

শনিবার  ( ৩০ মার্চ ) দিবাগত রাত ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ইসলামপুর টু ফুলপুকুরিয়া সড়কের জীবনপুর নামক স্থানে দুর্বৃত্তদের কবলে পড়ে তিন কলা ব্যবসায়ী।এর মধ্যে নিহত লেবু মিয়া (৪৫) গুমানীগঞ্জ ইউপির জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে গলা-কাটা জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন একই গ্রামের দক্ষিণপাড়ার নুর বক্তার ছেলে শাহ আলম (৪৫)।

স্থানীয়রা জানায়, দুই জনই কলা ব্যবসায়ী। রাজা-বিরাট থেকে কলা বিক্রি করে রাতে বাড়ি ফেরার পথে ৫-৭ জন দুর্বৃত্তদের কবলে পড়ে। তবে তাদের কাছে রক্ষিত টাকাগুলো দুর্বৃত্তরা না পাওয়ায় এটা পরিকল্পিত হত্যা কি না খতিয়ে দেখার কথা জানান তারা।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের সি-সার্কেল উদয় সাহা, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শামসুল আলম শাহ্, ওসি তদন্ত মোত্তালেব হোসেন, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ।

আরো খবর

বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১