সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: ” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন, র‌্যালী, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার ( ৩১ জুলাই ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা এ এইচ এম তারিকুক শরীফ, মৎস্য চাষী রিফাত তারিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ প্রমুখ।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সফল মৎস চাষী তারিক রিফাত, শাহিন আলম, ও রাকিবুল কে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরো খবর

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি