সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মোঃ শিহাব উদ্দিন (গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি :: গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ ( আট )কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, গোপালগঞ্জ। বুধবার (০৪ মার্চ ২০২৬) দুপুরে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আলী আজগর শেখ (২৫)। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার কাঠালতলা গ্রামের  মোঃ হাসেম শেখের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, দুপুর ১২:০০টা থেকে ১২:৩০টার মধ্যে গোপালগঞ্জ সদর থানাধীন পুলিশ লাইনস্থ বগুড়া দধি ভান্ডারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উত্তর পাশে রাস্তার উপর তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ব-১৪-৬১৮০ নম্বরের ‘দোলা’ নামীয় একটি বাসে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার দেহ ও বহনকৃত মালামাল তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানা-এ একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদকের সাথে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-খুলনা মহাসড়ককে মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহার রোধে নিয়মিত তল্লাশি আরও জোরদার করা প্রয়োজন।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন