সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে ২২কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জে ২২কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জে ২২কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ২২ কেজি গাঁজাসহ ৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহষ্পতিবার ( ২৩শে মে ) র‌্যাব-৬ স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল গোপালগঞ্জ থানাধীন আবুল খায়ের সেতু এলাকায় অভিযান চালিয়ে ঐ মাদক দ্রব্যের চালান উদ্ধারসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো-খুলনা কে এমপির হরিনটানা থানাধীন হোগলাডাঙ্গা গ্রামের আবুল হোসেনের স্ত্রী হ্যাপি বেগম (৫০), খুলনা কেএমপির সদর থানাধীন রেওয়ে ৪ নং গাট কলোনী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ রিংকু ( ৩৮ ) ও একই থানা এলাকার আব্দুল বারেক শেখের ছেলে মোঃ টুলু ( ৩৭)।

র‌্যাব-৬ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপালগঞ্জ জেলার সদর থানাধীন আবুল খায়ের মোল্লাহাট সেতুর পূর্ব পাশে টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করে কুমিল্লা হতে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লাল রং এর প্রাইভেটকার থামিয়ে তল্লাশী কালে আসামীদের হেফাযতে তাকা ২২ কেজি গাঁজা উদ্ধার হয়।

প্রাইভেটকারে অবস্থানরত ব্যাক্তিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারের দরজা খুলে পালানোর চেষ্ঠা কালে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

এ সংক্রান্তে র‌্যাবের পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে র‌্যাব সুত্র নিশ্চিত করে।

আরো খবর

সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন