সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে সরকারি স্কুলের শৌচাগার ‘গুঁড়িয়ে’ দেওয়ার অভিযোগ

গোপালগঞ্জে সরকারি স্কুলের শৌচাগার ‘গুঁড়িয়ে’ দেওয়ার অভিযোগ
গোপালগঞ্জে সরকারি স্কুলের শৌচাগার ‘গুঁড়িয়ে’ দেওয়ার অভিযোগ

মোঃ শিহাব উদ্দিন (গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি :: গোপালগঞ্জ সদর উপজেলার শুকতৈল ইউনিয়নে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই একটি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন শৌচাগার ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

কোনো ধরনের টেন্ডার বা নিলাম প্রক্রিয়া ছাড়াই গত ( ২৪ ফেব্রুয়ারি )৮নং কেকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকতৈল ইউনিয়নের চরতালা গ্রামের বাসিন্দা টিকলু শিকদার নিজ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত পুরাতন শৌচাগারটি ভেঙে ফেলেন।কোনো প্রশাসনিক তদারকি বা লিখিত অনুমতি ছাড়াই দিনদুপুরে সরকারি সম্পদটি ধ্বংস করা হয়।

অভিভাবক ও সচেতন মহলের দাবি, এটি যেহেতু সরকারি সম্পত্তি—তাই সেটি পরিত্যক্ত হলেও নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল। সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ।

অভিযুক্ত টিকলু শিকদার ঘটনা স্বীকার করে বলেন, শৌচাগারটি তার ব্যক্তিগত জমির সীমানার মধ্যে পড়েছিল। তার ভাষ্য,“এটা আমার জায়গায় ছিল, তাই ভেঙে ফেলেছি।”তবে সরকারি স্থাপনা অপসারণে উপজেলা বা জেলা প্রশাসনের লিখিত অনুমতির কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা আক্তার স্বীকার করেন, শৌচাগার ভাঙার কোনো লিখিত অনুমতি ছিল না। তিনি বলেন, সীমানা নির্ধারণের পর এটি টিকলু শিকদারের জায়গায় পড়ায় ভাঙা হয়েছে। তবে কেন তিনি সরকারি সম্পদ রক্ষায় আইনগত ব্যবস্থা নেননি—সে প্রশ্নের স্পষ্ট জবাব দেননি।

সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার জামাল হোসেন গাজী দাবি করেন, প্রধান শিক্ষক তাকে ফোনে বিষয়টি জানান এবং ভাঙা ইট রাস্তা নির্মাণে ব্যবহারের কথা বলেন। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করলে মৌখিকভাবে অনুমতি দেওয়া হয় বলে জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিয়ে বলেন,“এই বিষয়ে আমি কিছুই জানি না।”তিনি আরও বলেন, আইন বহির্ভূত কিছু হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সচেতন মহল মনে করছেন,যদি এ ঘটনার সুষ্ঠু তদন্ত না হয়,তবে ভবিষ্যতে সরকারি সম্পদ দখল বা ধ্বংসের প্রবণতা আরও বেড়ে যেতে পারে।এ বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরো খবর

দিনাজপুরে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরণ
দিনাজপুরে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরণ
মনোহরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল
মনোহরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল
গোপালগঞ্জে সরকারি স্কুলের শৌচাগার ‘গুঁড়িয়ে’ দেওয়ার অভিযোগ
গোপালগঞ্জে সরকারি স্কুলের শৌচাগার ‘গুঁড়িয়ে’ দেওয়ার অভিযোগ
দুমকিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দোকানিকে জরিমানা
দুমকিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দোকানিকে জরিমানা
পিতার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু কন্যা ইরা মনি
পিতার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু কন্যা ইরা মনি
দুমকিতে পরকীয়ার ফাঁদে অর্থ আদায়ের দায়ে নারী গ্রেপ্তার
দুমকিতে পরকীয়ার ফাঁদে অর্থ আদায়ের দায়ে নারী গ্রেপ্তার
সম্প্রীতির হোলিতে রঙের উল্লাসে খাগড়াছড়ি
সম্প্রীতির হোলিতে রঙের উল্লাসে খাগড়াছড়ি
মনিরামপুরের ঘের থেকে কুপিয়ে হত্যা করা কিশোরের লাশ উদ্ধার
মনিরামপুরের ঘের থেকে কুপিয়ে হত্যা করা কিশোরের লাশ উদ্ধার