সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক নিহত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক নিহত

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :: গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে বাসের চালক রফিকুল সিকদার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার ( ২৯ জুলাই )রাত ১০টার দিকে উপজেলার বরইতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত চালক পটুয়াখালী জেলার দশমনিয়া উপজেলার বেতাগী গ্ৰামের মানিক সিকদারের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি )রোকিবুজ্জামান বলেন, ‘বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরইতলা বাস স্ট্যান্ড এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধারসহ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার