
মোঃ শিহাব উদ্দিন( গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি :: গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১০ মার্চ ) বিকেলে গোপালগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে জেলা শহরের বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে এই ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্লা। তিনি বলেন, পবিত্র মাহে রমজানে অসহায় ও দিনমজুর মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই ছাত্রদলের পক্ষ থেকে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি কাউসার মোল্লা, গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি রিদওয়ান রহমান বাবু, গোপালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুহান আল ইমামসহ দলীয় নেতাকর্মীরা।
কর্মসূচির শেষে নেতারা জানান,পবিত্র রমজান মাস জুড়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।