সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার

গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার

মোঃ শিহাব উদ্দিন( গোপালগঞ্জ )জেলা প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় পৌর এলাকার প্রায় চার হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ( ১২ মার্চ )সকালে গোপালগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত দরিদ্র ও অসচ্ছল মানুষের তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। তালিকাভুক্ত দরিদ্র, দিনমজুর, রিকশাচালক, শ্রমজীবীসহ নিম্ন আয়ের পরিবারের মাঝে পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণ কার্যক্রমে পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পৌর কর্তৃপক্ষ জানায়, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য অনেক স্বস্তির।এই চাল তাঁদের পরিবারের ঈদের খাবারের জোগান দিতে সহায়তা করবে।

আরো খবর

গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি
গোপালগঞ্জে ক্লিনিকের বর্জ্যে দুর্গন্ধ অতিষ্ঠে এলাকাবাসীর গণ-আবেদন
গোপালগঞ্জে ক্লিনিকের বর্জ্যে দুর্গন্ধ অতিষ্ঠে এলাকাবাসীর গণ-আবেদন
শার্শায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
শার্শায় বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত