সর্বশেষ খবরঃ

গুজরাটে পিকনিকে গিয়ে নৌকাডুবিতে মৃত্যু-১৪

গুজরাটে পিকনিকে গিয়ে নৌকাডুবিতে মৃত্যু-১৪
গুজরাটে পিকনিকে গিয়ে নৌকাডুবিতে মৃত্যু-১৪

ভারতে গুজরাটের ভাদোদরায় একটি লেকে নৌকা উল্টে ১২ স্কুল শিক্ষার্থীসহ ১৪ জন মারা গেছেন। এ ঘটনায় ২০ জনকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা।হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়,বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন,প্রাথমিক তদন্তে দেখা গেছে, নৌকায় ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী উঠেছিল। এ সময় নৌকায় কোনো লাইফ-জ্যাকেটও ছিল না বলে জানিয়েছেন তারা।

নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কয়েকজন হয়তো কাদার মধ্যে আটকে গেছে।

এদিকে পিকনিকের নৌকা উল্টে শিক্ষক-শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি এবং দুর্ঘটনায় আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান