সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের কোন মানুষ ভূমিহীন এবং গৃহহীন থাকবে না। তাদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। দেশের কোন মানুষকে না খেয়ে রাখা হবে না।’

ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ হরিনসিংহা আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ২৫০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক এসব কথা বলেন।

এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, সদস্য শহিদুল ইসলাম শাস্ত, আরিফা বেগম, সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ জাহান সিদ্দিকীসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের পক্ষ থেকে এক হাজার পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, মুড়ি, গুড়া দুধ, সেমাই। পরবর্তীতে পর্যাক্রমে জেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

আরো খবর

বেনাপোলে চাঁদার দাবীতে হামলা ও দোকান লুটের ঘটনায় মামলা
বেনাপোলে চাঁদার দাবীতে হামলা ও দোকান লুটের ঘটনায় মামলা
বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক
বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
গৌরবের পতাকা উড়াতে বেনাপোল সীমান্তে সুউচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি