সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় নদী থেকে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

গাইবান্ধায় নদী থেকে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
গাইবান্ধায় নদী থেকে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

আঃ খালেক মন্ডল(গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দু’দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার( ২৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার গলনার চর ও বাইনকার চরের সামনে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মধ্যে ওমর ফারুক ফুলছড়ি উপজেলার দণি উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান,গত বুধবার ( ২৬ জুন ) রাতে উপজেলার কালিরক্যাশ চর থেকে নিখোঁজ হন তারা।পরে অনেক খোঁজখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। একপর্যায় শুক্রবার সকালে যমুনা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত )সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শুক্রবার সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের গলনার চর ও বাইনকার চরের সামনে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ বিষয়ে তদন্ত চলছে বলেও তিনি আরো জানান।

আরো খবর

শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী