সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় ধান চাল সংগ্রহ শুরু

গাইবান্ধায় ধান চাল সংগ্রহ শুরু
গাইবান্ধায় ধান চাল সংগ্রহ শুরু

আঃ খালেক মন্ডল (গাইবান্ধায় ) জেলা প্রতিনিধি :: অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর ) সকালে গাইবান্ধা জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ঢাকা থেকে ভাচুয়ালীতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এতে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মোঃ ইসমাইল হোসেন। গাইবান্ধায় ভার্চুয়ালীতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ আব্দুল আইয়াল, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আল ওয়াজিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাইবান্ধা উপ-পরিচালক মোঃ খোরশেদ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হেনা মোস্তফা কামাল, চালকল মালিক সমিতির সভাপতি মোঃ নাজির হোসেন প্রধান, কৃষকলীগের জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে গাইবান্ধা জেলায় ১১টি খাদ্য ক্রয় কেন্দ্রের মাধ্যমে ৯ হাজার ৩৮৫ মে. টন চাল ও ৪ হাজার ৪৬৮ মে. টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে,এ মৌসুমে জেলায় ১ লাখ ২৯ হাজার ৭২০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এ থেকে জেলায় এবারে ৩ লাখ ৮০ হাজার ৭৮ মে. টন চাল উৎপাদিত হবে বলে তারা আশা করছে।

আরো খবর

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি