সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় ঘাঘট লেকের দখল রোধে মানববন্ধন

গাইবান্ধায় ঘাঘট লেকের দখল রোধে মানববন্ধন
গাইবান্ধায় ঘাঘট লেকের দখল রোধে মানববন্ধন

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধা শহরের ঘাঘট লেকের দখল রোধে কার্যকর উদ্যোগ নেয়ার দাবীতে মানববন্ধন হয়েছে।

বুধবার ( ৫ জুন ) সকালে শহরের পুরাতন ব্রীজ সংলগ্ন ঘাঘট লেকের পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট ( ইয়েস ) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপের ( এসিজি ) সহায়তায় এ মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি ( সনাক )।

মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের জেলা সহ-সভাপতি আফরোজা বেগম লুপু, জিয়াউল হক কামাল, সনাক সদস্য এবং সাবেক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান ও ইয়েস প্রতিনিধি মেহেদী হাসান। এতে সংহতি জানিয়ে বক্তৃতা দেন গাইবান্ধা পরিবেশ আন্দোলনের ওয়াজিউর রহমান রাফেল, জিয়াউল হক জনি, আফরোজা লুনা ও সাজ্জাদ হোসেন। মানববন্ধনটির সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য শিরিন আকতার।

এসময় বক্তারা ঘাঘট লেকের দুইপাড়ে দখলদারদের দখলকৃত জমি ছেড়ে দেয়া, কচুরিপানা পরিস্কার করে সৌন্দর্যময় করা, দুইধারে হাটার পথ তৈরি করা, মশার উপদ্রব কমাতে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং ময়লা আবর্জনা না ফেলতে জনগণকে আহ্বান জানান।

আরো খবর

হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা