সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় আহম্মদ উদ্দিন স্কুল ও কলেজের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা

গাইবান্ধায় আহম্মদ উদ্দিন স্কুল ও কলেজের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা
গাইবান্ধায় আহম্মদ উদ্দিন স্কুল ও কলেজের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধায় আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজের তিনদিন ব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

রোববার ( ২১ জানুয়ারি ) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড ও গভর্নিং বডির সভাপতি শাহ্জাদা আনোয়ারুল কাদির।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপাধ্যক্ষ মোঃ আহসান হাবিব, মোঃ মশিউর রহমান সরকার এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহবায়ক রফিকা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক আন্জু আখতার চৌধুরী।

বার্ষিক এ প্রতিযোগিতার উদ্বোধন করে প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড ও গভর্নিং বডির সভাপতি শাহ্জাদা আনোয়ারুল কাদির বলেন, “সাহিত্য ও সংস্কৃতি জাতির আত্মিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এজন্যই প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে এ অ লের আলোকিত এ প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, একটি মফস্বল শহরে ধারাবাহিকতার এ অনন্য নজির নিঃসন্দেহে প্রশংসনীয়।এটা সম্ভব হয়েছে শিক্ষার্থীদের ঐকান্তিক আগ্রহ ও শিক্ষকবৃন্দের নিখাঁদ আন্তরিকতায়।কোমলমতি শিক্ষার্থীদের বিকাশে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।”

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ আব্দুল কাদের বলেন,পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত জরুরি। শারীরিক বিকাশের সঙ্গে মনের পুষ্টি যোগাতে পারে শিল্প-সাহিত্য। এসব যেমন আনন্দ দেয় তেমনি ঐক্যের বার্তাও দেয়। শিক্ষার্থীদের মননশীলতা ও আলোকিত যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এ প্রতিযোগিতার আয়োজন বলেও যোগ করেন তিনি।

বার্ষিক এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে নাচ, গান, আবৃত্তি, ক্বেরাত, হাম্দ নাত, রাইমস্, গল্প, উপস্থিত বক্তৃতা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তিনদিব্যাপী এ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আগামী ২৪ জানুয়ারি প্রতিষ্ঠানের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরো খবর

বেনাপোল স্থলবন্দরে আবারো মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি মূল্যের পণ্য চালান জব্দ
বেনাপোল স্থলবন্দরে আবারো মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি মূল্যের পণ্য চালান জব্দ
যুবক অপহরণ মামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন
যুবক অপহরণ মামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পাট বীজের চালান জব্দ
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি
খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি