সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

গাইবান্ধায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বের হওয়া র‌্যালীর ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: ‘ অসমতার বিরুদ্ধে লড়াই করি , দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে পালিত হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে শুক্রবার ( ১৩ অক্টোবর ) কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা এবং ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন ও ভুমিকম্প পরিস্থিতিতে উদ্ধার অভিযানের প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।

এরআগে একটি বর্ণাঢ্য র‌্যালী স্বাধীনতা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাই স্কুল মাঠে গিয়ে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. জুয়েল মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান, জেলা আনসার ও ভিডিপি কমান্ডডেন্ট মোঃ আরিফুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত ) আবেদুর রহমান স্বপন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নাসিমুল হক ও একে এস ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ ফারুক হোসেন আহমেদসহ স্থাানীয় আ.লীগ নেতৃবৃন্দ ।

শেষে একটি ফায়ার সার্ভিসের কর্মীদের সমন্বয়ে একটি চৌকস দল অগ্নি নির্বাপন ও ভূমিকম্প পরিস্থিতিতে উদ্ধার অভিযানের উপর মহড়া প্রদর্শন করা হয়।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান