সর্বশেষ খবরঃ

গরু চোর সন্দেহে পাবনায় ৩ জনকে পিটিয়ে হত্যা

গরু চোর সন্দেহে পাবনায় ৩ জনকে পিটিয়ে হত্যা
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: গরু চুরি করে পালানোর সময় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় তিন জন। তাদেরকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার ( ৬ জানুয়ারি ) ভোরে ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। হতাহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, উপজেলার অষ্টমনিষা গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে দুটি গরু চুরি করে নৌকায় করে পালাচ্ছিলেন কয়েকজন চোর। গরু চুরির বিষয়টি টের পেয়ে গরুর মালিকসহ আশপাশের লোকজন চোরের দলকে ধাওয়া করে।

ধরতে না পেরে বিভিন্ন এলাকার লোকজন ও আত্মীয়-স্বজনদের খবর পাঠায়। এর মধ্যে বেতুয়ান গ্রামের লোকজন তাদের দেখে ফেললে গরু ফেলে পালানোর চেষ্টা করে তারা। পরে এলাকাবাসী তিন জনকে ধরে গণপিটুনি দেয় ও একজন পালিয়ে যায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। চোরদের আঘাতে তিন স্থানীয় আহত হন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় এখনও পায়নি পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।

আরো খবর

নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু