সর্বশেষ খবরঃ

“গরিবের বন্ধু” আল-আমিনকে আবারও কাউন্সিলর হিসেবে চান ওয়ার্ডবাসী

“গরিবের বন্ধু” আল-আমিনকে আবারও কাউন্সিলর হিসেবে চান ওয়ার্ডবাসী
“গরিবের বন্ধু” আল-আমিনকে আবারও কাউন্সিলর হিসেবে চান ওয়ার্ডবাসী

মোঃ শিহাব উদ্দিন( গোপালগঞ্জ )জেলা প্রতিনিধি :: গোপালগঞ্জ পৌরসভা-এর ১২ নম্বর ওয়ার্ডে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক দুইবারের কাউন্সিলর মোহাম্মদ আল-আমিন ইসলাম। সরেজমিনে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচনে তাকে পুনরায় কাউন্সিলর হিসেবে দেখতে চান অধিকাংশ বাসিন্দা।

ওয়ার্ডবাসীর ভাষ্য, “গরিবের বন্ধু” খ্যাত আল-আমিন ইসলাম সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থেকেছেন। রক্তদানের মতো মানবিক উদ্যোগ থেকে শুরু করে গভীর রাতেও কারও বিপদের খবর পেলে ছুটে গেছেন তিনি। দুর্ঘটনা, অসুস্থতা কিংবা সামাজিক সংকটে দ্রুত উপস্থিত হয়ে সহায়তার হাত বাড়ানোয় এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন এই তরুণ জনপ্রতিনিধি।

স্থানীয় কয়েকজন ভোটার বলেন,“আমাদের কাউন্সিলর আল-আমিনের কাছে আলাদা করে চাওয়ার কিছু নেই। তিনি দেখা হলে হেসে কথা বলেন, আন্তরিকতার সঙ্গে বুকে জড়িয়ে ধরেন, ভালো-মন্দ খোঁজ নেন। বিপদে-আপদে, সুখে-দুঃখে পাশে থাকেন—সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন। এর চেয়ে বড় চাওয়া আর কী হতে পারে!”

তাদের মতে, দায়িত্বকালেও তিনি ওয়ার্ডের সড়ক ও নালা সংস্কার, অসহায়দের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহজ-সরল আচরণই তাকে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে।

এ বিষয়ে মোহাম্মদ আল-আমিন ইসলামকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি যশোর পোস্ট প্রতিনিধিকে বলেন,“আমি কাউন্সিলর আল-আমিন ইসলাম হিসেবে ১২ নম্বর ওয়ার্ডবাসীর কাছ থেকে সবসময় ভালোবাসা পেয়েছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চাই। ১২ নম্বর ওয়ার্ডবাসী শুধু আমার ভোটার নন—তারা আমার আত্মার সঙ্গে মিশে আছেন। আমি মনে করি, ওয়ার্ডের সবাই আমার পরিবারের সদস্য।”

এলাকাবাসীর প্রত্যাশা, আগামীতেও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে উন্নয়ন ও মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি। এখন দেখার বিষয়—নির্বাচনী মাঠে ওয়ার্ডবাসীর এই সমর্থন কতটা প্রতিফলিত হয় ব্যালটের ফলাফলে।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন