সর্বশেষ খবরঃ

খুলনার তেরখাদায় যৌথবাহিনীর মহড়া

খুলনার তেরখাদায় যৌথবাহিনীর মহড়া
খুলনার তেরখাদায় যৌথবাহিনীর মহড়া

সাগর কুমার বাড়ই( খুলনা )জেলা প্রতিনিধি :: খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ লা ফেব্রুয়ারি সকাল ১০টায় নৌবাহিনীর নেতৃত্বে পুলিশ বাহিনী ও বিজিবি যৌথভাবে উপজেলা সদরে একটি মহড়া পরিচালনা করেছে।

ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা, জনমনে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সর্বোপরি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়।

নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আহনাফ মোত্তাকী’র নেতৃত্বে পুলিশ ও বিজিবি’ র অর্ধশতাধিক অফিসার ও ফোর্স সকাল থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টহল কার্যক্রম পরিচালনা করেন।

এর মধ্যে নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড, শেরেবাংলা মার্কেট, কাটেঙ্গা বাজার, জয়সেনা টেম্পো স্ট্যান্ড, জয়সেনা ও তেরখাদা বাজার, তেরখাদা প্রেসক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থল অন্তর্ভুক্ত ছিল। মহড়ার মাধ্যমে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও তৎপরতার বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেয়া হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যাতে ভোটাররা নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারেন, সে লক্ষ্যেই নৌবাহিনী, পুলিশ ও বিজিবির সমন্বয়ে এই যৌথ মহড়া পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে যেকোনো ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানান, এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে নিরাপত্তাবোধ তৈরি করা এবং সাধারণ মানুষকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করা।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ