সর্বশেষ খবরঃ

খুলনায় চোখ ও মুখে সুপার গ্লু লাগিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

খুলনায় চোখ ও মুখে সুপার গ্লু লাগিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
খুলনায় চোখ ও মুখে সুপার গ্লু লাগিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ::  খুলনায় বাড়িতে চুরি করতে এসে হাত-পা বেঁধে চোখে-মুখে সুপার গ্লু লাগিয়ে এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।

পাইকগাছা উপজেলার একটি বাড়ি থেকে সোমবার ( ১২ ফেব্রুয়ারি ) সকালে ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ ( খুমেক ) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ( ওসিসি ) ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী কাঁচামালের ব্যবসা করেন। রবিবার রাতে তিনি বাড়ির বাইরে ছিলেন। পড়ালেখার জন্য ছেলেমেয়ে বাইরে থাকে।

রবিবার রাতে ঘরের পাশের গাছ বেয়ে ছাদে উঠে ওই বাড়িতে ঢোকে চোরেরা। পরে গৃহবধূর হাত-পা বেঁধে চোখ-মুখে সুপার গ্লু লাগিয়ে ধর্ষণ করে।

সোমবার সকালে ওই নারীর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় তার চোখ-মুখে সুপার গ্লু লাগানো ছিল। হাত-পা বাঁধা ছিল। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও ) সুমন রায় বলেন, ‌‘ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগ করে সকালে হাসপাতালে ভর্তি করা হয়।

তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এই মুহূর্তে তার মুখ ও চোখ রক্ষার জন্য অস্ত্রোপচার করা হচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে খুলনার সহকারী পুলিশ সুপার ( ডি-সার্কেল ) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার