সর্বশেষ খবরঃ

খাদ্য সংগ্রহ করতে গিয়ে পাকিস্তানে নিহত ১১

খাদ্য সংগ্রহ করতে গিয়ে পাকিস্তানে নিহত ১১
খাদ্য সংগ্রহ করতে গিয়ে পাকিস্তানে নিহত ১১

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচির বিনামূল্যে খাদ্য বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। নিহতদের সবাই নারী ও শিশু। পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা মুগিস হাশমি জানিয়েছেন,শুক্রবার একটি কারখানার বাইরে খাবার সংগ্রহ করার সময় শত শত মানুষ আতঙ্কিত হয়ে একে অপরকে ধাক্কা দিতে শুরু করে। এ সময় বেশ কয়েকজন পাশের ড্রেনে পড়ে যান।

বাসিন্দারা জানিয়েছেন,ড্রেনের কাছে একটি প্রাচীর ধসে পড়েছিল। এসময় পদদলিত হয়ে বেশ কয়েক জন নিহত ও আহত হয়।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আট নারী ও তিন শিশু মারা গেছে।

পুলিশ কর্মকর্তা হাশমি জানান, যে কারখানার মালিক খাদ্য বিতরণ করেছিলেন তিনি এ বিষয়ে পুলিশকে আগেভাগে জানাননি। তাই স্থানীয় পুলিশ বিতরণ সম্পর্কে অবগত ছিল না। এ কারণে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

গত সপ্তাহে রমজান মাস শুরু হওয়ার পর থেকে খাবার বিতরণ কেন্দ্রে পদদলিত নিহতের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।গত সপ্তাহ থেকে এ পর্যন্ত পদদলিত হয়ে মোট ২১ জন নিহত হয়েছে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী