সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

খাগড়াছড়ি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
খাগড়াছড়ি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৩কোটি ৫৭লাখ ৯৭ হাজার ৭২৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে খাগড়াছড়ি পৌরসভা।

বৃহস্পতিবার( ৩১ জুলাই )বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর আয়োজনে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বাজেটে রাজস্ব আয় ও ব্যয় উভয়ই ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭২৯ টাকা ধরা হয়েছে।তবে সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে, এ বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। বরং নাগরিক সেবা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেটের সবচেয়ে বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে।

পৌর প্রশাসক জানান, “শহরের নাগরিকদের জন্য সুস্থ, পরিচ্ছন্ন ও নিরাপদ জীবন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

এই বরাদ্দ থেকে করা হবে,স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়ন,পরিচ্ছন্নতা কার্যক্রম,মশা নিধন অভিযান,স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম,পৌর স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি।

বাজেটে সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে টেলিফোন ও ওয়াইফাই বিল খাতে, যা দেখায় পৌর প্রশাসনের মিতব্যয়ী মনোভাব এবং অপ্রয়োজনীয় খরচে রাশ টানার দৃষ্টান্ত।

নাজমুন আরা সুলতানা বলেন, “বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নাগরিকদের ওপর নতুন করে করের বোঝা চাপানো অনুচিত। তাই বিদ্যমান কর কাঠামোর ভেতরেই উন্নয়ন কাজ চালিয়ে যাব।”

উল্লেখযোগ্য উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে,ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন,রাস্তা মেরামত,সড়কবাতি স্থাপন,বর্জ্য ব্যবস্থাপনা,পাইপলাইনের সংস্কার,জলাবদ্ধতা নিরসন

বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম,খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,স্থানীয় ব্যবসায়ী,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা স্বচ্ছ বাজেট ব্যবস্থাপনা,নাগরিক সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন পরিকল্পনাগুলোর বাস্তবায়নে তদারকি বাড়ানোর আহ্বান জানান।

আরো খবর

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন