সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে বৃহৎ পরিসরের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল ) সকালে জেলা সদরের নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল অডিটোরিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) রুমানা আক্তার।

উদ্বোধনী আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি জানান,২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত জেলার ৯টি উপজেলায় পর্যায়ক্রমে ১১ দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ৩ দিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন কমিউনিটি ক্লিনিকগুলোতে টিকাদান কার্যক্রম চলবে।
এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ( ৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত ) সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

চলতি বছরে জেলার মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৩২ জন শিশু। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ৬৮ হাজার ৭২০ জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ হাজার ৭১২ জন শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়,কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য জেলায় মোট ৯৪৫টি কমিউনিটি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৭৮টি দুর্গম এলাকায় অবস্থিত। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৭৪টি টিকাদান কেন্দ্র চালু থাকবে। এছাড়া ৯টি স্থায়ী টিকাদান কেন্দ্র ( ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১টি পৌর এলাকায় )কার্যকর থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অর্ণব চাকমা,পুলিশ সুপারের প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২