সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি:: খাগড়াছড়ি জেলার দুর্গম এলাকায় বসবাসরত মানুষদের জন্য সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর )সকালে পানছড়ি উপজেলার রেজা মনি পাড়া ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেই সাথে “পানিই জীবন: অপচয় নয় সছিক ব্যবহারে এগিয়ে আসুন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সেনাবাহিনীর ফাইভ ফিল্ড এম্বুলেন্সের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, ভাইবোনছড়া ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান,পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে। তারা আরও জানান, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো খবর

হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা