সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে সেনাবাহিনী ও বিদ্যানন্দের “এক টাকায় বাজার”

খাগড়াছড়িতে সেনাবাহিনী ও বিদ্যানন্দের “এক টাকায় বাজার”
খাগড়াছড়িতে সেনাবাহিনী ও বিদ্যানন্দের “এক টাকায় বাজার”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ির গুইমারায় অনুষ্ঠিত হয়েছে “এক টাকায় বাজার”।

মঙ্গলবার ( ১৭সেপ্টেম্বর ) সকাল ১১টায় গুইমারা কলেজ মাঠে এই বাজারের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

সরেজমিনে দেখা যায়, এই বাজারে প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে মাত্র ১ টাকায়! চাল ডাল, আটা, তেল,ডিম,মাছ মুরগী, কাপড়, শিক্ষা উপকরণ সহ ১৯ ধরনের পণ্যের মধ্যে থেকে বাছাই করে অনধিক ৭ টি পণ্য বাছাই করে নিতে পারছেন যার বাজার মূল্য আনুমানিক৮০০-১০০০ টাকা।

২ ডজন ডিম যেমন ১ টাকায় পাওয়া যাচ্ছে ঠিক তেমনি ১ টি মুরগি পাওয়া যাচ্ছে মাত্র ১ টাকায়! গুইমারা, মাটিরাঙ্গা, লক্ষীছড়ি,মানিকছড়ি ও রামগড় উপজেলায় বিভিন্ন প্ৰত্যন্ত এলাকার মোট ৫০০ পরিবার এই সুবিধা পাচ্ছেন।

এ সময় সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা,বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামালউদ্দিন,বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোঃ মোবারক হোসেনসহ বিভিন্ন সামরিক-বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২