সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতা দক্ষতা উন্নয়ন কর্মশালা

খাগড়াছড়িতে সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতা দক্ষতা উন্নয়ন কর্মশালা
খাগড়াছড়িতে সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতা দক্ষতা উন্নয়ন কর্মশালা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: ডিজিটাল যুগের নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে সফলভাবে শেষ হয়েছে তিনদিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা।

খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে ২৯ নভেম্বর ( শনিবার )থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর (সোমবার) বিকেলে আলোচনা সভা ও সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন,“ডিজিটাল দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে সাংবাদিকদের নিজেদের নিয়মিতভাবে আপডেট থাকতে হবে। পেশাদারিত্ব বজায় রেখে সত্য,নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের মূল শক্তি। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের আরও আত্মবিশ্বাসী করবে।”

প্রশিক্ষণ পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি )’র প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন। তিনি বলেন,
“ডিজিটাল মিডিয়া এখন সংবাদপাঠকের প্রধান ভরসা। তাই সাংবাদিকদের নতুন প্রযুক্তি, কনটেন্ট ক্রিয়েশন,মোবাইল জার্নালিজম ও অনলাইন নিউজরুম ব্যবস্থাপনা জানতে হবে। দক্ষতা যত বাড়বে, তত উন্নত হবে সংবাদ—ততই আস্থা পাবে পাঠক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ প্রশিক্ষণার্থীরা।

তিনদিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা ডিজিটাল রিপোর্টিং, মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, অনলাইন নিরাপত্তা, গ্রাফিক্স ব্যবহার, ফ্যাক্ট-চেকিংসহ আধুনিক সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। সার্বিক উৎসাহ-উদ্দীপনায় সমৃদ্ধ এ কর্মশালা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন