সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা

খাগড়াছড়িতে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা
খাগড়াছড়িতে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি ::  ” ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে খাগড়াছড়িতে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৩০জুলাই ) সকালে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আরিফ হোসেন।

এ সভায় মাছ উৎপাদন বৃদ্ধিতে করণীয়,মৎস্য অধিদপ্তরের রুপকল্প ও অভিলক্ষ্য,রপ্তানির আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন,মৎস্যজাত উৎস থেকে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ,মৎস্যজীবি,মৎস্যচাষি এবং বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে মৎস্যচাষের ভূমিকা,জলসম্পদের স্থায়ীত্বশীল উৎপাদন বৃদ্ধি,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের সাফল্য ও অর্জনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা,জেলার মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

আরো খবর

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন