সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ৯ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এবং ৫ম জেলা প্রশাসক গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫।

শনিবার ( ২৭ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট দুটির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও মননশীল প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, এনএসআই-এর যুগ্ম পরিচালক,খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,জেলা ক্রীড়া অফিসার মো. হারুন-অর-রশিদ,জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্ত্, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিববৃন্দ।

টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লক্ষীছড়ি উপজেলা ও দীঘিনালা উপজেলা দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে লক্ষীছড়ি উপজেলা দল মাত্র ৯৫ রানে (১৮.৪ ওভার) অলআউট হয়ে যায়।জবাবে ৯৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দীঘিনালা উপজেলা দল কোনো উইকেট না হারিয়ে মাত্র ৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন