সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক:: “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুন্দর সমৃদ্ধ দেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।

সোমবার ( ১৮ আগস্ট )সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।উদ্বোধন শেষে এক রঙিন শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন,খাগড়াছড়িতে বর্তমানে স্থানীয় উৎপাদন দিয়ে চাহিদার অর্ধেকেরও কম মেটানো সম্ভব হয়। ফলে প্রতিবছর পার্শ্ববর্তী জেলা থেকে মাছ আমদানি করতে হয়। এ পরিস্থিতি বদলাতে আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদ ও বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ডঃ রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এবং জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক এ্যাডভোকেট মনজিলা সুলতানা।

মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে—বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ,খামারিদের প্রশিক্ষণ প্রদান,আধুনিক পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম।

বক্তারা আশা প্রকাশ করেন,এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে খাগড়াছড়ি জেলায় মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং স্থানীয় চাহিদা পূরণে সহায়ক হবে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন