সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

খাগড়াছড়িতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
খাগড়াছড়িতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক মোঃ মামুন ( ৩০ ) খাগড়াছড়ি সদরের শালবন মধ্য পাড়ার বাসিন্দা মৃত নূর নবীর ছেলে। বুধবার ( ১৮ সেপ্টেম্বর ) ভোরের দিকে খাগড়াছড়ির নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরের দিকে স্থানীয় এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করতে গিয়ে মোঃ মামুন ধরা পড়ে যায়। এসময় স্থানীয় লোকজনের হাতে গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা মুঠোফোনে জানান,মামুন-কে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আব্দুল বাতেন মৃধা জানান, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু ঘটে। তবে গণপিটুনির বিষয়টি তিনি জানেন না বলে জানান।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের