সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

খাগড়াছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
খাগড়াছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমেশ চাকমা ( ২৯ )নামের এক যুবক মারা গেছেন। শুক্রবার( ১ আগস্ট )দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনাছড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালা-বাঘাইহাট সড়কের পাশে একটি বাগানে গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই প্রাণ হারান রমেশ চাকমা।

দীঘিনালা আবাসিক বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন—“যেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে গাছ কাটার আগে আমাদের জানানো অত্যন্ত জরুরি। আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে নিরাপদ ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু দুঃখজনকভাবে, এই ঘটনায় আমাদেরকে আগে কিছুই জানানো হয়নি।”

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ( ওসি )মোঃ জাকারিয়া বলেন,“ঘটনার বিষয়ে আমরা অবগত। বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। কেউ কোনো অভিযোগ নিয়ে থানায় আসেননি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

আরো খবর

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন