সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেফতার-৪

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: রথযাত্রার মেলায় ঘুরতে গিয়ে বর্বরতার শিকার হয় এক কিশোরী।ছয় যুবক মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে ঐ কিশোরীকে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে মেয়েটি।

খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের লতিবান এলাকায় রথযাত্রা উপলক্ষে আয়োজিত মেলায় অংশ নিতে গিয়েছিল মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরী।রাতে বাড়ি না ফেরায় কাকাবাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় সে।

‘অবৈধ সম্পর্ক চলছে’—এমন মিথ্যা অভিযোগ তুলে তরুণীর কাকাতো ভাইকে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে তারা। ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।মৃত্যু ভয় দেখিয়ে চেপে রাখতে বাধ্য করে সবকিছু।

এক পর্যায়ে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন ছয় যুবকের বিরুদ্ধে। সেনাবাহিনীর সহায়তায় চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-ভাইবোনছড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেন( ৩২),স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমন হোসেন( ২৫),এনায়েত হোসেন( ৩৫) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন( ৩২)। অপর দুই আসামি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুনির ইসলাম( ২৯) ও ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল ইসলাম পলাতক রয়েছেন।

সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল বাতেন মৃধা বলেন,মামলা হয়েছে,চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা বলেন,“ভিকটিমের বয়স মাত্র ১৩ বছর। তার এই অবস্থায় আমরা সবাই মর্মাহত।দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

ডব্লিউআরএন প্রতিনিধি নমিতা চাকমা বলেন,পার্বত্য চট্টগ্রামে বিচারহীনতার সংস্কৃতি নারী নিপীড়নের পথ সুগম করছে।এটা থামাতে হবে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের