সর্বশেষ খবরঃ

ক্ষমতায় গেলে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে…ডাঃ শফিকুর রহমান

ক্ষমতায় গেলে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে…ডাঃ শফিকুর রহমান
ক্ষমতায় গেলে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে…ডাঃ শফিকুর রহমান

যশোর প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৭ জানুয়ারী )সকালে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় যশোর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান।

জামায়াতে আমীর তার বক্তব্যে বলেন, জামায়াত দেশের সবচেয়ে মজলুম সংগঠন। আমাদের ১১জন নেতাকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তারা আমাদেরকে রেখে গেছেন আদর্শ বাস্তবায়নের জন্য। মানুষ পরিবর্তন চাই। চাদাঁবাজদের আর ক্ষমতায় দেখতে চাই না।

যুব সমাজকে আহবান জানিয়ে তিনি জানান, যেখানেই  অন্যায় দেখা হবে সেখানেই প্রতিরোধ করবেন। ছাড় দেবেন না। আমাদের ইজ্জত আর অধিকারের প্রশ্নে কোন ছাড় নয়। আমরা কারো সাথে গায়ে পড়ে গ্যাঞ্জাম করতে চাই না। কিন্তু কেউ যদি আমাদের পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করতে আসে আমরা ছাড় দেব না।

সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আমরা জনগনের ভোটে ক্ষমতায় গেলে দেশে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। আমাদের দলের প্রতিক দাড়িপাল্লা, আর এই পাল্লার মাপে কোন ধরনের কম-বেশি করা হবে না। জনসভায় উপস্থিত জনগনের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেয়ারও আহবান জানিয়ে তিনি বলেন হ্যাঁ মানে আজাদী আর না মানে গোলামী।

বক্তব্যের শুরুতে যশোরবাসীর বিভিন্ন দাবিতে ডাঃ শফিকুর রহমান বলেন, আল্লাহ তা’আলার রহমতে যদি জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পান তাহলে যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে।

এছাড়াও যশোর সদর হাসপাতালের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ভৌত অবকাঠামো শক্তিশালীকরণ এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের প্রতিশ্রুতিও প্রদান করেন তিনি।

জনগণের দাবির প্রতি সম্মতি জানিয়ে তিনি বলেন, দাবিগুলো কোন অযৌক্তিক নয়,এগুলো যশোরবাসীর ন্যায্য ও যৌক্তিক প্রত্যাশা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করাকে নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, যশোর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ,নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু,যশোর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওঃ আজিজুর রহমান, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন,এনসিপি’র কেন্দ্রীয় নেতা খালিদ সাইফুল্লাহ জুয়েল, জেলা প্রধান সমন্বয়ক মোহাম্মদ নুরুজ্জামান, জুলাই যোদ্ধা আমানুল্লাহসহ ছয়টি আসনের সংসদ সদস্যবৃন্দ, জাগপা, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ছাত্র শিবিরের শহর ও জেলার নেতৃবৃন্দ।

যশোর জেলা ছাড়াও পাশ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এ জনসভায় অংশগ্রহণ করেন।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর