সর্বশেষ খবরঃ

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হওয়া ব্যক্তিদের ঢামেক হাসপাতালে দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার ( ২৬ জুলাই ) বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে যান প্রধানমন্ত্রী। তিনি আহতদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। আহতদের সুচিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা,স্থানীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে  প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ( ২৫ জুলাই ) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। শুক্রবার (২৬ জুলাই) সকালে বাংলাদেশ টেলিভিশন ( বিটিভি ) ভবন পরিদর্শন করেন তিনি। কোটা সংস্কার আন্দোলন কালে এসব স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়েছিল। ক্ষয়ক্ষতির চিত্র দেখতে এসব স্থাপনা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩