সর্বশেষ খবরঃ

কোটা বিরোধী আন্দোলনে দিনাজপুর রণক্ষেত্র পরিণত

কোটা বিরোধী আন্দোলনে দিনাজপুর রণক্ষেত্র পরিণত
কোটা বিরোধী আন্দোলনে দিনাজপুর রণক্ষেত্র পরিণত
চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে দিনাজপুর পরিণত হয়েছে রনক্ষেত্রে।
বৃহষ্পতিবার ( ১৮ জুলাই ) সাধারন শিক্ষার্থীদের ডাকা  শাটডাউনকে কেন্দ্র করে দিনাজপুরে সকাল থেকে ১১টা পর্যন্ত সরকারি কলেজ মোড়ে,হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের কোন মিছিল ,মিটিং বা সমাবেশ লক্ষ করা যায়নি ।তবে দুর পাল্লার যান চলাচল বন্ধ থাকায়  যাত্রীদের পরতে হয় চরম বিপাকে।
বেলা বাড়ার সাথে সাথে দিনাজপুর শহর যেন পরিণত হয় এক আতংকের  শহরে। লিলির মোড় থেকে শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল চারু বাবুর মোড় হয়ে বাসুনিয়াপট্রি আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হলে আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীদের সাথে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়াও ইট পাটকেল নিক্ষেপ।
এতে ঘটনাস্থলে আওয়ামীলীগের বেশকিছু নেতাকর্মী ও শিক্ষার্থীরা আহত হয়।পরবর্তীতে ঘটনা রুপ নেয় রনক্ষেত্রে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু টিয়ার সেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ।বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুঁরতে থাকেএতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়।
বিক্ষোভকারীরা দফায় দফায় শহরের বিভিন্ন পয়েন্ট ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে মিছিল বের করে এবং রাস্তার মোড়ে মোড়ে  আগুন জ্বালিয়ে  দেয়।পুলিশ বার বার ছত্রভঙ্গ করে দিলেও আবার একত্রিত হয়ে বিক্ষোভ করতে থাকে এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।
এরই মধ্যে কোটা বিরোধী আন্দোলনকারীরা দিনাজপুর সরকারি কলেজের সামনে থেকে একটি মিছিল শহরের বাসুনিয়া পট্রি নিয়ে এসে  আওয়ামীলীগের দলীয় কার্যালয় এবং শহর ও সদর উপজেলা আওয়ামীলীগের কার্যালয় ভাঙচুর করে এবং যাবতীয় আসবাবপত্র ভাংচূড়ের পাশাপাশি বঙ্গবন্ধু ও দলীয় সভানেত্রীর ছবি,পোস্টার তছনছ করে ফেলে এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।কোটা বিরোধী আন্দোলনের বিক্ষোভকারী দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ ।
সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন সাধারন শিক্ষার্থীদের পুঁজি করে কতিপয় বহিরাগত ও বিএনপি ,জামাতের সংক্রীয় সদস্যরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই এই কর্মকাণ্ড ঘটাচ্ছে।তাদের প্রত্যেকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।হতাহতের কথা জিজ্ঞেস করলে পথচারী,পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে তবে মোট কতজন আহত হয়েছে তা এখনি নির্দিষ্ট করে বলা যাবে না বলে তিনি জানান।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন