সর্বশেষ খবরঃ

কেশবপুরে মিষ্টি প্রেমীদের ঠিকানা ‘চিংড়া মিষ্টান্ন ভান্ডার’

কেশবপুরে মিষ্টি প্রেমীদের ঠিকানা ‘চিংড়া মিষ্টান্ন ভান্ডার’
কেশবপুরে মিষ্টি প্রেমীদের ঠিকানা ‘চিংড়া মিষ্টান্ন ভান্ডার’

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি:: বাবা সীতা নাথ দত্তের হাত ধরে ছোটবেলায় মিষ্টির দোকানে যেতেন সুবোধ দাস। মা কার্তায়নী দত্তও ভালো মিষ্টি বানাতেন। তাঁদের কাছ থেকে মিষ্টি বানানো শিখেছেন তিনি।

সেই জ্ঞান ছেলেদের দিয়েছেন। এভাবে তিন পুরুষ ধরে মিষ্টি বানানো ও বিক্রির সঙ্গে যুক্ত সুবোধের পরিবার। যশোরের কেশবপুরে তাদের ‘ চিংড়া মিষ্টান্ন ভান্ডার” এখন মিষ্টিপ্রেমীকদের প্রিয় ঠিকানা।

১৯৩৬ সালের দিকে সুবোধ দত্তের পরিবার কেশবপুরে কপোতাক্ষ নদের ধারে চিংড়া বাজারে ‘চিংড়া মিষ্টান্ন ভান্ডার’ নামে একটি দোকান দেয়। পরে কেশবপুর শহরে একই নামে দোকান শুরু করেন তাঁরা। দুবার দোকানের স্থান পরিবর্তন হয়। এখন শহরের ত্রিমোহিনী মোড়ে উপজেলা ভূমি কার্যালয়ের সামনে তাদের দোকানটির অবস্থান। মোড়টির নাম হয়ে গেছে চিংড়া মোড়।

সুবোধ দত্তের তিন ছেলে উদয় দত্ত, সঞ্জয় দত্ত ও মৃত্যুঞ্জয় দত্ত এখন মিষ্টির ব্যবসা দেখভাল করেন। উদয় দত্ত বলেন, তাঁরা সব সময় ক্রেতাদের ভালো মিষ্টি দেওয়ার চেষ্টা করেন। ইলিশ পেটি, ল্যাংচা, ক্ষীর কদম, সর পুরিয়া, সন্দেশ, স্পঞ্জের রসগোল্লা, ছানার জিলাপি, খেজুর গুড়ের প্যারা, চমচম, কালোজাম, ছানার পোলাও, ক্ষীর সন্দেশ, রাজভোগ, পানতোয়ার মতো নানা মিষ্টি বানান তাঁরা। মানে ভালো হওয়ায় ক্রেতারাও এসব মিষ্টি খেতে পছন্দ করেন।

রামচন্দ্রপুর গ্রামের ইমরান হোসেন বলেন, এ দোকানের মিষ্টির মান অনেক ভালো বলে ভিড় লেগেই থাকে। বেশি দেরি করে এলে পছন্দের মিষ্টি পাওয়া যায় না, আগেই ফুরিয়ে যায় বলে!

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩